খুলনা প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনে পরিচালিত ‘ক্রিয়েশন অব অ্যান ইন্টারেক্টিভ এডুকেশনাল সেটিং টু জেনারেট হাই-ক্যালিবার ফার্মাসিস্টস ক্যাপাবল অব অ্যাড্রেসিং দ্য চ্যালেঞ্জেস অব দ্য টুয়েন্টি-ফার্স্ট সেঞ্চুরি’ শীর্ষক হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা ৫ মে (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ফার্মেসী ডিসিপ্লিনের প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর মো. জামিল আহমেদ শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এএসপিএম প্রফেসর ড. মো. ইকবাল আহমেদ। টেকনিক্যাল সেশনে সাব-প্রকল্পের লক্ষ্য, পদ্ধতি, কার্যক্রম, আর্থিক পরিকল্পনা ও প্রত্যাশিত ফলাফল উপস্থাপন করেন এসপিএম প্রফেসর ড. উৎপল কুমার কর্মকার। উদ্বোধনী পর্ব শেষে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সেশনটি সঞ্চালনা করেন এএসপিএম প্রফেসর ড. নৃপেন্দ্র নাথ বিশ্বাস। আলোচনায় অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়নের কৌশল, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতামত তুলে ধরেন এবং কার্যকর বাস্তবায়নের জন্য বিভিন্ন সুপারিশ প্রদান করেন। হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) সাব-প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।