জাকির হোসেন, কুয়াদা: যশোরের মণিরামপুর উপজেলার কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা সাইদুল ইসলাম (৭২) সোমবার সন্ধ্যা ৬ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তার ভারতীয় তালিকায় নম্বর: ৪৭৯৪২ ও লাল মুক্তি বার্তার নম্বর ৪০৫০৫০১০৬, বাংলাদেশ বেসামরিক গেজেট নম্বর: ২৩৩০। তিনি মণিরামপুরের ভোজগাতী গ্রামের মৃত মহাজন গাজীর কনিষ্ঠ পুত্র। মৃত্যুকালে তিনি ২পুত্র, ১কন্যা, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মণিরামপুর উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের যৌথ উদ্যোগে মঙ্গলবার সকাল ৯ টায় মরহুমের নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, ওসি তদন্ত বদরুজ্জামান, মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. শহিদ ইকবাল হোসেন, ভোজগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জক, ইউনিয়ন বিএনপি নেতা কামরুজ্জামান বাবু, মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দীন, ইসহাক আলী, মোসলেম উদ্দীন, মশিউর রহমান।