কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে ব্র্যাক ‘দক্ষ নারী শক্তি, খামারের উন্নতি’ স্লোগানকে সামনে রেখে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে ১০০ জন নারী দুগ্ধ খামারীর অংশগ্রহণে নারী খামারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ হল রুমে ব্র্যাক ডেইরি এন্ড ফুড গ্রজেক্টের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে নারীর ক্ষমতায়ন, দুগ্ধ খামারে নারীর অংশগ্রহনের সম্ভাবনা, সুযোগ ও সীমাবদ্ধতা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও আধুনিক পদ্ধতিতে গরু লালন পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ব্যবস্থা, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেক নারী দুগ্ধ খামারীকে স্বাস্থ্যসম্মত উপায়ে দুগ্ধ সংগ্রহের লক্ষ্যে বিনামূল্যে ১টি করে মিল্ক নেট (দুধ দ্বাকনি) প্রদান হয়। ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ সিদ্ধার্থ সরকার, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সুজয় কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ব্ল?্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর মিল্ক কালেকশন এন্ড প্রোডিউসার সার্ভিস বিভাগের ডেপুটি ম্যানেজার ডাঃ মারুফ উদ্দীন, ভেটেরিনারি সার্জন ডাঃ জেড, এম, হাসিব-উল ইসলাম ও মনিটরিং অফিসার আল আমিন সরকার । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মোঃ হারুন অর রশিদ। প্রশিক্ষণটিতে কেশবপুর ও মনিরামপুর উপজেলার প্রায় ১০০ জন নারী দুগ্ধ খামারী অংশগ্রহণ করেন।