মিরাজুল কবীর টিটো: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোর জেলায় চাহিদার তুলনায় ১৪ হাজার ৮৪৯ পশু মজুদ আছে। চাহিদা ১ লাখ ৩ হাজার ১২৮, মজুদ আছে ১ লাখ ১৭ হাজার ৯৭৭। এতথ্য নিশ্চিত করেছেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সিদ্দীকুর রহমান। জেলা প্রাণি সম্পদ অফিস সূত্র জানায়, পবিত্র ঈদুল আযহায় জেলায় পশুর চাহিদা ১ লাখ ৩ হাজার ১২৮। ১৩ হাজার ৬৪০ খামারি কাছে মজুদ আছে ১ লাখ ১৭ হাজার ৯৭৭ পশু। উদ্বৃত্ত আছে ১৪ হাজার ৮৪৯। সদর উপজেলায় পশুর চাহিদা ১৭ হাজার ৫৪৫ । ১ হাজার ১৯৪ খামারীর কাছে মজুদ আছে ১৮ হাজার ৩৭২ পশু । উদ্বৃত্ত আছে ৮২৭। ৫ হাজার ৯৩৩ গরুর মধ্যে ষাড় ৫ হাজার ৩৭৫, বলদ ৯২, গাভী ৪৬৬। ছাগল ১২ হাজার ৩০৭, ভেড়া ১৩২। ঝিকরগাছায় পশুর চাহিদা ১০ হাজার ৭০ । ১ হাজার ১৩০ খামারীর কাছে মজুদ আছে ১১ হাজার ৯ পশু । উদ্বৃত্ত আছে ৯৩৯। ৩ হাজার ৬২০ গরুর মধ্যে ষাড় ২ হাজার ৯৮৪, বলদ ২০৬, গাভী ৪৩০। ছাগল ৭ হাজার ৩৬৬, ভেড়া ২৩। শার্শা পশুর চাহিদা ১২ হাজার ৩৪৮ । ১ হাজার ৯৫ খামারীর কাছে মজুদ আছে ১৫ হাজার ৭৫৩ পশু । উদ্বৃত্ত আছে ৩ হাজার ৪০৫। ৩ হাজার ৫৮২ গরুর মধ্যে ষাড় ২ হাজার ৪৮৫, বলদ ৭৪, গাভী ১ হাজার ৩। ছাগল ১২ হাজার ১৭১। মণিরামপুরে পশুর চাহিদা ১৭ হাজার ৯০৮ । ২ হাজার ৬৩২ খামারীর কাছে মজুদ আছে ১৯ হাজার ১১৩ পশু । উদ্বৃত্ত আছে ১ হাজার ২০৫। ৫ হাজার ৪০৭ গরুর মধ্যে ষাড় ৫ হাজার ২৭২, গাভী ৪৩২। ছাগল ১৩ হাজার ৪০৯, । কেশবপুরে পশুর চাহিদা ১৩ হাজার ৬৭২ । ১ হাজার ৩৭২ খামারীর কাছে মজুদ আছে ১৪ হাজার ৩৩১ পশু । উদ্বৃত্ত আছে ৬৫৯। ৩ হাজার ৪৫৯ গরুর মধ্যে ষাড় ৩ হাজার ৪২, বলদ ৭৫, গাভী ৩৪২। ছাগল ১০ হাজার ৮৬৪, ভেড়া ৮। অভয়নগরে পশুর চাহিদা ৯ হাজার ১৪৭ । ৭৮৯ খামারীর কাছে মজুদ আছে ১০ হাজার ৩৯৭ পশু । উদ্বৃত্ত আছে ১ হাজার ২৫০। ৩ হাজার ৫৮ গরুর মধ্যে ষাড় ২ হাজার ২০২, বলদ ৮৬, গাভী ৭৭০। ছাগল ৭ হাজার ৩৩৯। বাঘারপাড়ায় পশুর চাহিদা ১১ হাজার ৫১২ । ২ হাজার ৮৮৬ খামারীর কাছে মজুদ আছে ১২ হাজার ৭৪৫ পশু । উদ্বৃত্ত আছে ১ হাজার ২৩৩। ৩ হাজার ৭৯৬ গরুর মধ্যে ষাড় ২ হাজার ৯৭২, বলদ ১৯, গাভী ৮০। ছাগল ৮ হাজার ৭১২, ভেড়া ২৩৭। চৌগাছায় পশুর চাহিদা ১০ হাজার ৯২৬ । ২ হাজার ৫৪২ খামারীর কাছে মজুদ আছে ১৬ হাজার ২৫৭ পশু । উদ্বৃত্ত আছে ৫ হাজার ৩৩১। ৭ হাজার ১০৭ গরুর মধ্যে ষাড় ৪ হাজার ৫১২, বলদ ৪০৫, গাভী ২ হাজার ১৯০। ছাগল ৯ হাজার ১০৮, ভেড়া ৪২।