লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে ফার্নিচারের দোকানে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২ এপ্রিল দুপুরের পৌরসভার আলামুন্সির মোড় এলাকায় আকতার খানের ফার্নিচারের দোকানে এ ঘটনা ঘটে।আকতার খানের বাড়ি উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামে। তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে ফার্নিচারের ব্যবসা করেন। স্থানীয় ও ভিকটিম সূত্রে জানাগেছে- ওই মেয়েটি ২ মে দুপুরের দিকে ওই এলাকায় ঘোরাঘুরি করছিলো। ইতোমধ্যে বৃষ্টি নামলে জয়পুর ইউনিয়নের আড়িআরা গ্রামের ও আলামুন্সির মোড়ে ফার্নিচারের দোকানের মালিক আকতার খান ওই মেয়েকে দোকানে ডেকে নিয়ে ফুসলিয়ে ৫শ’ টাকা দেয়ার প্রলোভন দেখিয়ে জোর করে ধর্ষণ করে। ধর্ষিতা ওই শিশু (১১) পৌরসভার মাইটকুমড়া গুচ্ছ গ্রামের ইসলাম শেখের মেয়ে। পরে স্থানীয়রা জানতে পেরে ঘটনা ধামাচাপা দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং ঘটনা কাউকে বলতে নিষেধ করে। এ ঘটনা জানতে পেরে ধর্ষিতার পিতা এবং ধর্ষিতা শিশু সকল ঘটনা সাংবাদিকদের খুলে বলে। এ ঘটনায় ওই শিশুর পিতা ইসলাম শেখ কান্নাজড়িত কণ্ঠে বলেন-আমি দিনমজুর গুচ্ছ গ্রামে বসবাস করি যে আমার মেয়েকে যে ধর্ষণ করেছে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ ঘটনায় আকতার খার সংগে মোবাইলে যোগাযোগ তার বাড়িতে যেয়ে তাকে পাওয়া যায়নি। লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার বিশ্বাসের সাথে কথা হলে তিনি বলেন ভিকটিম আমাদের হেফাজতে ঘটনাস্থল পরিদর্শন করে মামলা করা হবে।