Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোটরসাইকেল চুরি করে পালানোর সময় দুর্ঘটনায় যুবক নিহত

এখন সময়: মঙ্গলবার, ৫ মে , ২০২৬, ০৫:৩৭:২১ এম

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের চাপায় ওবায়দুল্লাহ মাসুদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নগরবাথান ঘোষপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুল্লাহ মাসুদ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা আতিয়ার রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শহরের পাগলাকানাই এলাকায় মোটরসাইকেলে করে পণ্য বাজারজাত করে বেড়াচ্ছিলেন বিপণন কর্মকর্তা রাসেল আহমেদ। সে সময় পাশের দোকানে তার ব্যবহৃত মোটরসাইকেল রেখে অন্য দোকানে যান তিনি। হঠাৎ সেখানে ওবায়দল্লাহ নামের এক যুবক এসে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান। পথিমধ্যে নগরবাথান ঘোষপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ওসি মো. জাহানুর আলী জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে মোটরসাইকেলটি চুরি করে পালানোর সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)