Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণে সেমিনার

এখন সময়: মঙ্গলবার, ৫ মে , ২০২৬, ১১:১৬:৪২ পিএম

মাগুরা প্রতিনিধি : মাগুরায় সরকারি বেসরকারি উদ্যোগের সমন্বয় ও সহযোগিতা জোরদারকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় ইটখোলা আবালপুর রোভা ফাউন্ডেশনের প্রশিক্ষণ হলরুমে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) মাগুরা শাখা এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল ধারণাপত্র পাঠ করেন এডাব মাগুরা জেলা শাখার সহ-সভাপতি শফিকুল ইসলাম পিন্টু। অনুষ্ঠানে এডাব মাগুরা জেলা শাখার সভাপতি কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার। সেমিনারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবু মুসা, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অরুণ কুমার গুহ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শরিকুল ইসলাম, জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম, স্বেচ্ছাসেবী সংস্থা ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের, মাগুরা আদর্শ কলেজের সাবেক সহকারী অধ্যাপক নাসিমা শিলা ও এডাব মাগুরা জেলা শাখার সদস্য সচিব সাবিনা ইসলাম মেরী।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)