Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ১০:৫২:১৮ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাফেজ শাহ্ ওয়ালীউজ্জামানের (৭৫) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৪টার দিকে সহকারী কমিশনার (ভুমি) আশীষ কুমার বসুর নেতৃত্বে নওয়াপাড়া পীরবাড়ি মাদরাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা হাফেজ শাহ্ ওয়ালীউজ্জামান নওয়াপাড়া পীর সাহেব কেবলা মরহুম খাজা আব্দুল মজিদ শাহ্’র ছেলে ও সাবেক সংসদ সদস্য মরহুম শাহ্ হাদীউজ্জামানের ছোট ভাই ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে মরহুমের জানাজা পীরবাড়ি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)