Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে তিন অসহায় প্রতিবন্ধী শিশুর মুখে হাসি ফোটালেন ইউএনও

এখন সময়: শুক্রবার, ১ মে , ২০২৬, ১২:০৪:০৮ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে তিনজন অসহায় প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদানের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই তিনজন প্রতিবন্ধী শিশুর পরিবারের নিকট হুইল চেয়ার হস্তান্তর করেন তিনি। হুইল চেয়ার পাওয়া শিশুরা হলো-কেশবপুর উপজেলার ভোগতীনরেন্দ্রপুর এলাকার মোস্তফা কামালের মেয়ে লামিয়া খাতুন, মাদারডাঙ্গা গ্রামের রেজাউল বিশ্বাসের ছেলে রাজিবুল ইসলাম ও গৌরীঘোনা গ্রামের সোহাগ ফকিরের ছেলে মাহিন হোসেন। হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী শিশুরা আনন্দিত হয় এবং অভিভাবকেরা খুশি প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই তিনজন অসহায় প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। হুইল চেয়ার পাওয়ায় ওই প্রতিবন্ধী শিশুদের চলাফেরা করার কষ্টটা কিছুটা হলেও ঘুচবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)