Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জমি নিয়ে বিরোধে ৩ নারীকে কুপিয়ে জখম

এখন সময়: শুক্রবার, ১ মে , ২০২৬, ১২:০২:২১ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শায় জমি নিয়ে বিরোধের জের ধরে ৩ নারীকে কুপিয়ে জখম করা হয়েছে। বুধবার রাতে উপজেলার গোড়পাড়ায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন গোড়পাড়া গ্রামের আলিম উদ্দিন সরদারের দুই মেয়ে আরিনা বেগম (৩৫) বিথি বেগম (২৭) ও সোহরাব হোসেনের মেয়ে সুমি খাতুন (২৮)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আহত আরিনা ও বিথি জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে তাদের বড় ভাই হারুন সরদার ও ভাইপো পারভেজসহ তিনজন হামলা চালিয়ে তাদেরকে (আরিনা,বিথি, সুমি) ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে আহত ৩ নারীর অবস্থা গুরুতর হলেও তারা আশঙ্কামুক্ত।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)