Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুর ওষুধ ব্যবসায়ীকে পিটিয়ে আহত

এখন সময়: শুক্রবার, ১ মে , ২০২৬, ১২:০৪:০৮ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার শিকারপুর গ্রামের আবুবকর সিদ্দিকের পুত্র ওষুধ ব্যবসায়ী তৌহিদুজ্জামান (৩৬)কে পিটিয়ে আহত করেছে ফ্যাসিস্ট সরকারের দোসর মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি মেম্বার মনিরুজ্জামান(৪৫)। তাকে পিটিয়ে মাথায় জখম করেছে একটি হাত ভেয়ে গুড়িয়ে দিয়েছে। আহত তৌহিদুজ্জামানকে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেশবপুর থানায় অভিযোগ সূত্রে জানাগেছে- উপজেলায় মজিদপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও শিকারপুর গ্রামের মোঃ মোহাম্মদ আলীর পুত্র মনিরুজ্জামান (৪৫) এর সাথে বিভিন্ন বিষয় নিয়ে তৌহিদুজ্জামানের বিরোধ চলে আসছিল। তাছাড়া তৌহিদুজ্জামানের স্ত্রী খুব সুন্দরী হওয়ায় মনিরুজ্জামান খারাপ দৃষ্টি রয়েছে তার উপরে। তিনি বিভিন্ন সময়ে তার স্ত্রীকে বিরক্ত করে বলে তৌহিদুজ্জামান জানিয়েছে। গত ২৮ এপ্রিল রাতে পাত্রপাড়া মোড়ে পাকা রাস্তার পাশে তৌহিদুজ্জামানের ওষুধের দোকানে অনধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় প্রতিবাদ করলে লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে মাথায় রক্তাক্ত জখম করেছে। এবং তৌহিদুজ্জামানের একটি হাত ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তার পিতা আবুবকর সিদ্দিক ইউপি মেম্বার মনিরুজ্জামান ও তার পিতা মোহাম্মদ আলী (৭০) এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে।
এ বিষয়ে ইউপি মেম্বার মনিরুজ্জামান বলেন আমি তার দোকানের সামনে গেলে সে পূর্বের বিরোধের জের ধরে ছুরি হাতে নিয়ে আমার উপর আক্রমণ করে। আমি শুধু প্রতিহত করেছি।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) শহিদুল ইসলাম বলেন আহতদের পক্ষে একটি অভিযোগ পেয়েছি যা তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)