Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সম্পাদক তরিকুল

এখন সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল , ২০২৬, ১০:৪৯:৩৩ পিএম

খুলনা প্রতিনিধি : খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবর্তনের সম্পাদক ও প্রকাশক মো. মোস্তফা সরোয়ার। সাধারণ সম্পাদক পদে ৯৪ ভোটে পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মোঃ তরিকুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঊষার আলোর সম্পাদক বিমল সাহা। বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে এ ফল ঘোষণা করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকালের খুলনা ব্যুরো প্রধান সোহরাব হোসেন, দৈনিক পূর্বাঞ্চলের ফটো সাংবাদিক মোঃ জাহিদুল ইসলাম ও দৈনিক আজকের পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী শামিম আহমেদ। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মোঃ বেল্লাল হোসেন সজল। পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার খুলনা ব্যুরো প্রধান বশির হোসেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক খুলনা গেজেটের চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন। এছাড়া নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন-নিউজ টোয়েন্টিফোর এর খুলনা জেলা রিপোর্টার মাকসুদুর রহমান মাকসুদ, খুলনা গেজেটের নির্বাহী সম্পাদক কাজী মোতাহার রহমান, গ্রীণ টিভির খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন, চ্যানেল ওয়ান এর খুলনা ব্যুরো প্রধান সোহেল মাহমুদ, দৈনিক খুলনা গেজেটের সাব-এডিটর মো. আনিস উদ্দিন এবং দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কে এম জিয়াউস সাদাত। নির্বাচনে ১৭২ জন ভোটারের মধ্যে ১৬৭ জন ভোট দেন।
নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলাম। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো: মেহেদী হাসান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেহেদী হাসান।
এদিকে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ অন্তর্বর্তীকালীন কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, আজ ১ মে সন্ধ্যা ৭টায় খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির নিকট প্রেসক্লাব পরিচালনার দায়িত্বভার হস্তান্তর করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)