Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে বিদ্যুৎষ্পৃষ্টে যুবকের মৃত্যু, নারী গুরুতর

এখন সময়: রবিবার, ১৯ এপ্রিল , ২০২৬, ১২:০৮:৩৮ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে একটি পল্ট্রি ফার্মে বিদ্যুৎস্পুষ্ট হয়ে কর্মচারী মুছা সরদার (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো একজন কর্মচারী নারী গুরুতর আহত অবস্থায় কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় এই ঘটনা শনিবার সকাল অনুমানিক ১১টার দিকে ঘটেছে। নিহত মুছা সরদার চুয়াডাঙ্গা গ্রামের বিল্লাল সরদারের ছেলে এবং একই গ্রামের গোলাম মোস্তফা সরকারের মালিকানাধীন একটি মুরগী ফার্মে কর্মচারী হিসেবে কাজ করতেন। ঘটনার সময় ফার্মে অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে তিনি বিদ্যুৎস্পুষ্ট হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় মুছার ছোট ভাই ইউসুফ সরদারের স্ত্রী বিদ্যুৎস্পুষ্ট হয়ে গুরুতর আহত হন তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানিয়রা মুসাকে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)