Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নববর্ষ বরণ উপলক্ষে সুরধুনী সঙ্গীত নিকেতনের সাংস্কৃতিক অনুষ্ঠান

এখন সময়: রবিবার, ১৯ এপ্রিল , ২০২৬, ০১:৩৬:৩০ এম

নিজস্ব প্রতিবেদক : বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে সুরধুনী সংগীত নিকেতন যশোরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার টাউন হল ময়দানের শতাব্দী বটবৃক্ষ তলে রওশন আলী মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। নববর্ষের পঞ্চম দিন অর্থাৎ ৫ বৈশাখের সোনালী সন্ধ্যায় বর্ষবরণের আয়োজন ছিল বর্ণময়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হারুন অর রশিদ। এসময় তিনি বলেন যশোরে নববর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে শুধু আনন্দ নয়, শান্তির বার্তাও ছড়িয়ে দেয়া হয়েছে। শুভেচ্ছা বক্তব্যের পরেই শিল্পীরা সমবেত কন্ঠে পরিবেশন করে বর্ষবরণের কালজয়ী গান ‘এসো হে বৈশাখ এসো এসো...’। এছাড়াও অনুষ্ঠানে ছিল আবৃত্তি, একক, দ্বৈত ও সমবেত সংগীত, সমবেত নৃত্য হয়। ‘এলোরে এলো এলোরে বৈশাখী...’ এবং ‘ তোমরা কুঞ্জ সাজাও গো... গান দুটি দ্বৈতভাবে পরিবেশন করে ওম ও অহেনজিতা এবং সৃজিতা ও অঙ্কনা। অনুষ্ঠানে পর্যায়ক্রমে একক সংগীত পরিবেশন করে শারমিন, মঞ্জুরা রহমান, পারমিতা ভদ্র, প্রত্যাশা, ফাল্গুনী, মুকুল, অপর্ণা দাস, দেবব্রত, তরিকুল, সুস্মিতা, সুমন, বিজয়া, কৃষ্ণা, শচীন, ললিতা বিশ্বাস, তাওহীদ, ডলি রহমান, মৌসুমী। শেষে ‘আজ যত যুদ্ধবাজ’ ও ‘এই শিকল পরা ছল...’ গান দুটি সমবেত কণ্ঠে পরিবেশন করে নিকেতনের শিক্ষার্থী শিল্পীরা। যন্ত্র সংগীতে তবলায় ছিলেন মোহন ও প্রান্ত, কি-বোর্ডে দেবু, গিটারে অজয়, অক্টোপ্যাডে ছিলেন সুমন। ২ ঘণ্টার অনুষ্ঠানে সংগঠনের শতাধিক শিক্ষার্থী শিল্পী অংশগ্রহণ করে। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন তরিকুল ইসলাম। সার্বিক পরিচালনায় ছিলেন ডলি রহমান। এর আগে পহেলা বৈশাখের সকাল বিকেল নবকিশলয় মাঠে বিবর্তন যশোরের সাথে যৌথভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সুরধুনী সংগীত নিকেতন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)