Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ইয়াবাসহ ভেকুটিয়ার ববি আটক

এখন সময়: রবিবার, ১৯ এপ্রিল , ২০২৬, ১২:০১:১৩ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরের ডিবি পুলিশ ৮০ পিস ইয়াবাসহ তরিকুল ইসলাম ববি নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে । আটক ববি যশোর সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামের আব্দুর রশিদ মেম্বারের ছেলে। শনিবার দুপুরে শহরের বেজপাড়া মেইন রোড এলাকায় থেকে তাকে আটক করা হয়। মামলার সূত্রে জানা গেছে, ডিবির পুলিশের একটি দল দুপুরে বেজপাড়া মেইন রোড এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহজনক ভাবে ববিকে আটক ও তার দেহ তল্লাশী করে প্যান্টের পকেট থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক ববির বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)