Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা পরিচালনা বিষয়ে ২৩ নীতিমালা প্রকাশ

এখন সময়: বুধবার, ৮ এপ্রিল , ২০২৬, ১২:২৪:১৯ এম

মিরাজুল কবীর টিটো : আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত ২৩টি নীতিমালা প্রকাশ করেছে যশোর শিক্ষা বোর্ড| নীতিমালাগুলো হচ্ছে- রেজিস্ট্রেশন,পরীক্ষার আবেদন ফরম পূরণের জন্য ছাত্র-ছাত্রীদের যোগ্যতা , পরীক্ষা পরিচালনার নিয়মাবলি, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কর্তব্য, কেন্দ্র সচিবের দায়িত্ব,কেন্দ্র সচিবদের প্রতি কিছু জরুরি নির্দেশনা , পরীক্ষায় অংশগ্রহণের সিলেবাস,সহকারী কেন্দ্র সচিবের দায়িত্ব,সুপারের দায়িত্ব, সৃজনশীল উত্তরপত্রের বান্ডেল প্রস্তুতকরণ ও বোর্ডে প্রেরণ, সৃজনশীল উত্তরপত্রের কভার পৃষ্ঠার ছেঁড়া অংশ ও বহুনির্বাচনি উত্তরপত্রের শিরোনামপত্র প্রস্তুতকরণ ও প্রেরণের নিয়মাবলি, ব্যবহারিক পরীক্ষা, উদ্বৃত্ত মালামালের হিসাব,কক্ষ প্রত্যবেক্ষকের করণীয়,শৃঙ্খলা সম্পর্কীয় নিয়মাবলি,বহিষ্কৃত পরীক্ষার্থীদের উত্তরপত্র প্রেরণ, শাস্তিমূলক ব্যবস্থার বিবরণ,উত্তরপত্র পুনঃনিরীক্ষণ, রেকর্ডপত্র সংরক্ষণ অন্যতম|
এর মধ্যে কেন্দ্র সচিব ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব,কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন|
বোর্ডের ওয়েবসাইটে দেয়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কর্তব্য হচ্ছে-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন| তিনি বা তাঁর প্রতিনিধি পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট হতে যে সমস্ত গোপনীয় কাগজপত্র গ্রহণ করবেন, সেগুলো নিরাপদ হেফাজতে রাখবেন এবং পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশানুসারে ঐ সকল কাগজপত্র কেন্দ্র সচিবসহ নির্ধারিত দিনে পরীক্ষা কেন্দ্রে বিতরণের ব্যবস্থা করবেন, তিনি প্রত্যহ প্রতি বিষয় ও পত্রের পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনানুসারে পরীক্ষার্থীদের উত্তরপত্র নিরাপদে বোর্ডে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্র সচিবকে পরামর্শ দেবেন, তিনি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা বিধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, সকল বিষয়ের পরীক্ষা শেষে তিনি পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট তাঁর কেন্দ্রের পরীক্ষা পরিচালনা সম্পর্কীয় একটি সামগ্রিক প্রতিবেদন পেশ করবেন, তিনি জেলা প্রশাসক না হলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে কক্ষ প্রত্যবেক্ষক নির্বাচন করবেন, কেন্দ্র প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকগণ কোন?মেই ঐ কেন্দ্রে কক্ষ প্রত্যাবেক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন না, যে কেন্দ্রে তাঁর বিদ্যালয়ের পরীক্ষার্থী নেই সেখানে দায়িত্ব পালন করতে পারবেন, তিনি কক্ষ প্রত্যবেক্ষক ও পরীক্ষা পরিচালনায় নিয়োজিত সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর নিরাপত্তা বিধানের ব্যবস্থা করবেন, তিনি সকল কেন্দ্রের চারপাশের ২০০ গজের মধ্যে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিদের চলাচল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করবেন, পরীক্ষা শুরুর পাঁচ দিন পূর্বে ট্রেজারিতে ট্রাঙ্কে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সাথে প্রশ্নপত্রের বিবরণী তালিকা সঠিকভাবে যাচাই করতে হবে, প্রশ্নপত্রের প্যাকেট যাচাইকালে সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার, কেন্দ্র সচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ অবশ্যই উপস্থিত থাকবেন, কোনরূপ গরমিল কিংবা কম বা বেশি থাকলে দ্রুত সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে অবহিত করতে হবে, কেন্দ্র সচিবের দায়িত্ব হল, কেন্দ্র কমিটি গঠনের অনতিকাল পরেই কেন্দ্র সচিব কেন্দ্র কমিটির সদস্যগণের নাম, পদবি ও ঠিকানা পরীক্ষা নিয়ন্ত্রকের জ্ঞাতার্থে এবং অনুমোদনের জন্য তাঁর দপ্তরে পাঠাবেন, কেন্দ্র কমিটির অনুমোদন?মে তিনি পরীক্ষা পরিচালনার জন্য অনধিক পাঁচ সদস্য বিশিষ্ট পরীক্ষা পরিচালনা কমিটি গঠন করবেন, কেন্দ্র বিদ্যালয়ের শিক্ষকদের সমš^য়ে এ কমিটি গঠিত হবে| কেন্দ্রের সাথে যুক্ত বিদ্যালয়ের কাউকে কমিটিতে অন্তর্ভূক্ত করা যাবে না, এমনকি ওই সকল বিদ্যালয়ের কোন শিক্ষককে সংশ্লিষ্ট কেন্দ্রে কক্ষ প্রত্যবেক্ষক নিয়োগ দেয়া যাবে না| পাশর্^বর্তী প্রতিষ্ঠান থেকে (যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী ওই কেন্দ্রে নেই) কক্ষ প্রত্যবেক্ষক নিয়োগ দিতে হবে| তবে যেসব কেন্দ্রে ঐসব বিদ্যালয়ের পরীক্ষার্থী নেই সেসব কেন্দ্রে তাঁরা কক্ষ প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন| মূল কেন্দ্রের জন্য ১ জন হল সুপার, ভেন্যু কেন্দ্র থাকলে প্রত্যেক ভেন্যুর জন্য ১ জন সহকারী কেন্দ্র সচিব (সংশ্লিষ্ট ভেন্যু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক) ও ১ জন হল সুপার এবং দাপ্তরিক কাজে সহযোগিতার জন্য তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ করবেন, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য ১ জন কক্ষ প্রত্যবেক্ষক নিয়োগ করবেন তবে প্রতি কক্ষে কমপক্ষে ২ জন কক্ষ প্রত্যবেক্ষক থাকতে হবে| প্রত্যবেক্ষণ কাজে শিক্ষকগণকে নির্বাচন করার পূর্বে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে অবশ্যই আলোচনা করতে হবে (হল সুপার নিয়োগের ক্ষেত্রে মূল কেন্দ্র বা ভেন্যু কেন্দ্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক বা সিনিয়র শিক্ষককে হল সুপারের দায়িত্ব প্রদান করতে হবে, তিনি কেন্দ্রে নিযুক্ত সহকারী কেন্দ্র সচিব, হল সুপার, কক্ষ প্রত্যবেক্ষক ও অন্যান্য কর্মচারীগণকে পরীক্ষা নিয়ন্ত্রকের সরবরাহকৃত তথ্যাদির উপর ভিত্তি করে পরীক্ষা পরিচালনার যাবতীয় নিয়মাবলি জ্ঞাত করার জন্য পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ২ দিন পূর্বে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করবেন, তিনি বোর্ডের নির্দেশিত তারিখে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর হতে তাঁর কেন্দ্রের সকল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য যাবতীয় সামগ্রী গ্রহণ করবেন এবং নিরাপদ হেফাজতে নিজ দায়িত্বে কেন্দ্রে সংরক্ষণ করবেন |

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)