Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল প্রশিক্ষণ ক্যাম্প

অনূর্ধ্ব-২০ দলে ৬ ও অনূর্ধ্ব-১৮ দলে যশোরের ৪ খেলোয়াড় ডাক পেলেন

এখন সময়: বুধবার, ৮ এপ্রিল , ২০২৬, ১২:২২:৫৯ এম

ক্রীড়া প্রতিবেদক : আই এইচ এফ ট্রফিতে অংশ নেবে বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল (পুরুষ) অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৮ দল| আসন্ন এ প্রতিযোগিতার জন্য অনূর্ধ্ব-২০ প্রশিক্ষণ ক্যাম্পে ৬ জন ও অনূর্ধ্ব-১৮ দলে যশোরের ৪ খেলোয়াড় ডাক পেয়েছেন| আগামী ১০ থেকে ১৪ জুন অনুষ্ঠিত হবে এ ক্যাম্প| অনূর্ধ্ব-২০ দলে-এ্যারিকসন বিশ্বাস দিপ,বোরহান হোসেন, মহিদুল ইসলাম আরহান, এবাদত হোসেন রাসেল, রিফাত (গোলরক্ষক) ও প্রেম চাঁদ| অনূর্ধ্ব-১৮ দলে-তানজিল রায়হান,আশরাফুল ইসলাম শুভ,ইনছান আলী আহাদ ও তাসরিফ হাসান টিপু| জাতীয় ক্যাম্পে ডাক পাওয়ায় প্রশিক্ষক তৌহিদুর রহমান সোহেলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খেলোয়াড়রা| বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২০ হ্যান্ডবল দল গঠনের লক্ষ্যে আগামী ১০ এপ্রিল প্রাথমিক বাছাই পর্বের প্রশিক্ষণ ক্যাম্প শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে| ডাক পাওয়া খেলোয়াড়দের আগামী ৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টার মধ্যে প্রশিক্ষণের প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীসহ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে| অপরদিকে,অনূুর্ধ্ব-১৮ পুরুষ হ্যান্ডবল দল গঠনের লক্ষ্যে আগামী ১০ এপ্রিল প্রাথমিক বাছাই পর্বের প্রশিক্ষণ ক্যাম্প শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে| আবাসিক ক্যাম্পে যোগদানের জন্য খেলোয়াড়দেরকে আগামী ৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ মধ্যে প্রশিক্ষণের প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীসহ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যালয়ে রিপোর্ট করতে বলা হয়েছে| বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়|

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)