Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এনজিওর সঞ্চয়ের টাকা তুলে বাড়ি পৌঁছাতে পারলেন না ক্যান্সার আক্রান্ত নারী

এখন সময়: বুধবার, ৮ এপ্রিল , ২০২৬, ১২:২২:৪৪ এম

জসিম উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে এনজিও থেকে জমানো টাকা উত্তোলন করতে গিয়ে কোহিনূর বেগম (৪৫) নামে এক নারী মৃত্যুবরণ করেছেন| সোমবার দুপুরে রাজগঞ্জ ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে|
মৃত কোহিনূর বেগম উপজেলার বেগমপুর গ্রামের আবু বক্কারের স্ত্রী| পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন|
সোমবার তিনি তার জমানো সঞ্চয়ের টাকা উত্তোলনের জন্য ভ্যানযোগে রাজগঞ্জ ব্র্যাক অফিসে আসেন| ব্র্যাক অফিস সূত্রে জানা যায়, কোহিনূরের নামে ৫ বছর মেয়াদি একটি জিপিএস সঞ্চয় হিসাব ছিল| মেয়াদ পূর্ণ হওয়ায় তিনি জমাকৃত প্রায় তিন লাখ টাকা উত্তোলন করেন|
টাকা নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে অফিস থেকে বের হয়ে সামনের সড়কে উঠতেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন|
ব্র্যাক অফিসের ইনচার্জ জানান, কোহিনূর অসুস্থ অবস্থায় অফিসে এসেছেন জেনে দ্রুততার সঙ্গে তার টাকা উত্তোলনের ব্যবস্থা করা হয়| পরে তারা জানতে পারেন, তিনি মারা গেছেন|
স্থানীয়দের মাঝে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে| জীবনের শেষ সময়ে বহু কষ্টে জমানো অর্থ ভোগ করার আগেই কোহিনূরের এমন মৃত্যু এলাকাবাসীকে ব্যথিত করেছে|

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)