Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ছুরিকাঘাতে বাবা আহত, ছেলে আটক

এখন সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল , ২০২৬, ১১:৩৬:০৬ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রামে ছেলের ছুরিকাঘাতে বাবু বিশ্বাস (৬৫) আহত হয়েছেন| টাকার জন্য বিরোধের জেরে তাকে কুপিয়ে জখম করে| এ ঘটনায় ছেলে মারুফকে (১৯) আটক করেছে পুলিশ| পারিবারিক সূত্রে জানা যায়, টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারুফ দেশীয় দা দিয়ে বাবার বুকে কোপ দেয়| গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন| বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন|
এছাড়া বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজার ভ্যানস্ট্যান্ড এলাকায় পূর্ব শত্রুতার জেরে সুমন (২৭) নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়| তিনি শ্রীরামপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে| স্থানীয় সূত্রে জানা যায়,বাজারে দোকান নেয়া নিয়ে চঞ্চল (৩৬) নামের এক ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়| একপর্যায়ে চঞ্চল ধারালো চাকু দিয়ে সুমনের নিতম্বের দুই পাশে আঘাত করে জখম করে| পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন| বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে|

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)