নিজস্ব প্রতিবেদক : যশোরের সন্ধানী সুপার মার্কেটের তন্নী টেলিকম থেকে অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে কোতয়ালি থানায় মামলা হয়েছে| ডিবি পুলিশের এসআই আলোক কুমার দে বাদী হয়ে এ মামলা করেছেন| আসামি করা হয়েছে আটক ব্যবসায়ী আলী হোসেন ও শহরতলীর খোলাডাঙ্গা এলাকার টিটু|
এ দিকে যশোরের ইলেক্টোনিক্স এদিকে মঙ্গলবার মোবাইল ব্যবসায়ী সমিতির নেতাদের দাবির মুখে পুলিশ ফের ওই তন্নী টেলিকমে গিয়েছিল| তারা ওই দোকানে গিয়ে আশপাশের দোকানদারদের সাথে কথা বলেছেন এবং সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ ফের সংগ্রহ করে তা পর্যালোচনা করেছে|
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ৬ এপ্রিল সোমবার দুপুর দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তন্নী টেলিকম নামক দোকানে যান| দোকান মালিক আলী হোসেনের বসার টেবিলের নিচ থেকে একটি ব্যাগের মধ্যে রাখা ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়| এই ঘটনায় দোকান মালিক আলী হোসেনকে আটক করাহয়|
পরে জিজ্ঞাসাবাদ করা হলে আলী হোসেন জানান, খোলাডাঙ্গার টিটু ও অপরিচিত আরও একজন অস্ত্র গুলি তার কাছে রেখে যায়| এই অস্ত্র ব্যবহার করে তিনিসহ সন্ত্রাসী নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে বেড়ান বলে আলী হোসেন পুলিশকে জানিয়েছেন|
এদিকে মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালাহউদ্দিন ঘটনাস্থলে ফের যান এবং আশপাশের দোকানদারদের সাথে কথা বলেন| তিনি সিসি ক্যামেরায় ধারণ করা অস্ত্র উদ্ধারের সময়কার ফুটেজ সংগ্রহ করেছেন| মঙ্গলবার বিকেলে আটক আলী হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তদন্তকারী কর্মকর্তা|
এদিকে গত সোমবার আলী হোসেন অস্ত্রসহ আটক হওয়ার পর যশোরের মোবাইল ফোন ব্যবসায়ীরা প্রতিবাদ করেন| তাদের দাবি অস্ত্রদিয়ে ব্যবসায়ী আলী হোসেনকে ফাঁসানো হয়েছে| তারা এই বিষয়ে যশোরের পুলিশ সুপারের সাথে কথা বলেন এবং দোকানের সিসি ক্যামেরায় ধারনা করা ফুটেজ এসপির হাতে তুলে দেন| তারা এই ঘটনাটি অতি গুরুত্বের সাথে তদন্ত করার দাবি করেন| পুলিশ সুপারও ব্যবসায়ীদের কথা শোনেন এবং ঘটনাটি গুরুত্বের সাথে তদন্তের জন্য একজন উর্ধ্বতন কর্মকর্তাকে নির্দেশ দেন|