Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ভারতে পাচারের শিকার রিমি আক্তার

এখন সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল , ২০২৬, ১১:৩৬:৫৮ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : ভারতে পাচারের শিকার জাহনাবী আকা ওরফে রিমি আক্তার (২১) নামে এক বাংলাদেশি তরুণীকে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ¯^দেশে ফেরত দেয়া হয়েছে|
বুধবার (৭ এপ্রিল ২০২৬) দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়|
ফেরত আসা ওই তরুণী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের পাজাখোলা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে|
ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ভারতে অবস্থানকালে তিনি মু¤^াইয়ে অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করেন| পরবর্তীতে ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), মু¤^াই থেকে এক্সিট পারমিট ইস্যু হলে তাকে দেশে ফেরত পাঠানো হয়|
এ সময় উভয় দেশের বিজিবি, বিএসএফ, পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়|
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ˆসয়দ মোর্তজা জানান, তাকে বুঝে নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে|
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, থানার আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের জন্য তাকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থার কাছে দেয়া হয়েছে|
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, প্রায় দুই বছর আগে মেয়েটি ভারতে পাচারের শিকার হন| পরবর্তীতে মু¤^াইয়ে ভারতীয় পুলিশ তাকে উদ্ধার করে| এরপর দুই দেশের মানবাধিকার সংস্থা ও সরকারের মধ্যে যোগাযোগের মাধ্যমে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দেশে ফিরিয়ে আনা হয়|
তিনি আরও জানান, পুলিশের আনুষ্ঠানিকতা শেষে মেয়েটিকে তার পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে| পাশাপাশি নারী পাচার সংক্রান্ত মামলায় আইনি সহায়তা প্রয়োজন হলে তাদের সংস্থা সহযোগিতা করবে|

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)