Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যশোর বোর্ডের কলেজ পরিদর্শক

এখন সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল , ২০২৬, ০১:০৭:১৭ এম

আশাশুনি প্রতিনিধি : এসএসসি পরীক্ষা সামনে রেখে আশাশুনি উপজেলার বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক। বুধবার (১ এপ্রিল) তিনি পরীক্ষা কেন্দ্র সমূহ পরিদর্শন ও কেন্দ্র সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। উপজেলার বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে মতবিনিময় সভায় কলেজ পরিদর্শক অধ্যাপক তৌহিদুজ্জামান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক বাবলুর রহমানের সভাপতিত্বে সভায় সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আসাদুজ্জামান বাবলু বিশেষ অতিথি ছিলেন। এসময় কেন্দ্রের আওতাভুক্ত বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, তরুন কান্তি সানা, মমতাজ হেলেন, সুব্রত কুমার মন্ডল, দেবব্রত কুমার মন্ডল, মোঃ মহিউদ্দীন, খায়রুল ইসলাম, সাবেক ইউপি সদস্য হাফেজ রুহুল আমিন, জমিদাতা পরিবারের সদস্য শফিকুল ইসলাম উজ্জল সানা, রফিকুল ইসলাম সানা, আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি এম আল ফারুক ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া কলেজ পরিদর্শক অধ্যাপক তৌহিদুজ্জামান উপজেলার সকল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও পৃথক পৃথক মতবিনিময় সভায় কথা বলেন। কলেজ পরিদর্শক তার বক্তব্যে বলেন, মাননীয় শিক্ষামন্ত্রীর চাওয়া অনুযায়ী অবাধ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে হবে। এজন্য সকল পরীক্ষা কক্ষসহ প্রয়োজনীয় স্থানে সিসি ক্যামেরা বসাতে হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)