Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

স্ত্রীর লাঠির আঘাতে হাত ভাঙলো স্বামীর

এখন সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল , ২০২৬, ০১:০৮:৫০ এম

নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামীর একটি হাত ভেঙে গেছে। আহত দেলোয়ার হোসেন (৪০) উপজেলার খানপুর ইউনিয়নের ভরতপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার দুপুরে দেলোয়ার হোসেন তার স্ত্রী আসমা খাতুনের সাথে বিবাদে জড়ায়। এ সময় আসমা ক্ষুব্ধ হয়ে দেলোয়ারকে লাঠিপেটা করে। লাঠির আঘাতে তার ডান হাতের হাড় ভেঙে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক যশোরে রেফার্ড করেন। দেলোয়ারকে রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিবুর রহমান জানান, আহত দেলোয়ারের অবস্থা গুরুতর হলেও আশঙ্কামুক্ত।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)