নিজস্ব প্রতিদেক: যশোর সদরের কাশিমপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হাফিজ খানকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাতে নিজ গ্রাম থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মাসুম খান জানান, ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আটক হাফিজকে আদালতের মাধ্যকে কারাগারে পাঠানো হয়েছে।