Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে শিব মন্দিরের উদ্বোধন

এখন সময়: বুধবার, ১ এপ্রিল , ২০২৬, ১১:৪৪:২০ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে বায়সা শ্রীরামপুর শ্রী শ্রী মহাশ্মশান কালী মন্দিরের শিব মন্দির উদ্বোধন করা হয়েছে। একই সাথে প্রতিষ্ঠিত হয়েছে শিবলিঙ্গ। প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন ইন্জিনিয়ার শ্রী দীপক কুমার সরকার। উদ্বোধনের পরে অনুষ্ঠানে বিভিন্ন পূজা চণ্ডী পাঠ ও ধর্মীয় সংগীত অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি মানিক প্রসাদ দত্ত বলেন- এখানে কালী মন্দির স্থাপিত হয় ১৮৫০ সালে শিব মন্দির স্থাপিত হয় ৩০ এপ্রিল ২০২৫ সালে। মন্দিরে স্থায়ী পুরোহিত মলয় রায় চৌধুরী প্রতি শনি ও মঙ্গলবার তিনি মায়ের মন্দিরে ভক্তবৃন্দ নিয়ে পূজা করেন। কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর বিট বলেন-আজ আমাদের শিব মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রতি সোমবার শিব পূজা ও বাবার মাথায় জল দেয়া যাবে। অনুষ্ঠানে পুরোহিত্য করবেন দেবাশীষ ভট্টাচার্য্য (প্রধান পুরোহিত কলিযুগের মহাতীর্থ চন্দ্রনাথ ধাম সীতাকুণ্ড), শ্রী রুবেল পারিয়াল (কাব্য ব্যাকরণ পৌরহিত্য ও স্মৃতিতীর্থপাধি) শ্রী দিলীপ ভট্টাচার্য্য, প্রধান পুরোহিত রাম মন্দির রাসুল কাইমা (দুবাই), শ্রী সুজন ভট্টাচার্য, পূজারী চন্দ্রনাথ সীতাকুণ্ড শ্রী সুজন ভট্টাচার্য্য, পূজারী চন্দ্রনাথ ধাম সীতাকুণ্ড, চট্টগ্রাম। শ্রী মানব চক্রবর্তী কাব্য ব্যাকরণ পৌরহিত্য জ্যোতিষ ও স্মৃতি তীর্থপাধী, পটিয়া চট্টগ্রাম। এ বিষয়ে জানতে চাইলে অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি পশু চিকিৎসক পরিতোষ কুমার বিট বলেল সকলের সহযোগিতায় আমরা আজ এই অনুষ্ঠান করতে পেরেছি। বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠান শেষ হবে। প্রতিদিন অনুষ্ঠানে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)