ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি)’র অর্থায়নে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে গরুর ক্ষুরা রোগের ক্ষুরাভ্যাক্স (ভ্যাকসিন) ৬০০ ভায়াল প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। সম্প্রতি সারাদেশের ন্যায় ঝিকরগাছাতে গরুর তীব্র ক্ষুরা রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। এদিকে সরকারী ভাবে পর্যাপ্ত ক্ষুরাভ্যাক্স (ভ্যাকসিন) না থাকায় ঝিকরগাছায় বেশ বিড়াম্বনার সৃষ্টি হয়। ফলে বিষয়টি জানতে পেরে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি আমলে নেয় এবং বুধবার (০১এপ্রিল) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাসুমা আখতারের হাতে ৬০০ ভায়াল প্রদান করেন। যা ৩ হাজার গরুকে ক্ষুরা রোগের প্রতিষেধক হিসেবে দেয়া যাবে বলে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মাসুমা আখতার জানিয়েছেন।