Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒সতর্ক থাকার পরামর্শ

যশোর জেলা প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে ফোনে টাকা চাচ্ছে প্রতারকচক্র!

এখন সময়: বুধবার, ১ এপ্রিল , ২০২৬, ১১:৩২:০৩ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার নাম ভাঙিয়ে মোবাইল ফোনে কল দিয়ে টাকা চাচ্ছে একটি প্রতারক চক্র। প্রতারকচক্র ৩/৪টি মোবাইল নম্বর ব্যবহার করে টাকা দাবি করছে তারা। এব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য জেলা প্রশাসনের মিডিয়া সেলে তথ্যটি প্রচার করা হয়েছে। জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বুধবার (১ এপ্রিল) যশোরের ব্যবসায়ী সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ফোন দিচ্ছে প্রতারকচক্র। তারা নিজেদের প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে বিশেষ প্রয়োজনে টাকা পাঠানোর ব্যবস্থা করতে বলছে। প্রতারকচক্রের কথা শুনে সন্দেহ হওয়ায় বেশ কয়েকজন কর্মকর্তার সাথে এ বিষয়ে কথা বলেছেন। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলে তারা বুঝতে পারেন, তারা প্রতারণার শিকার হচ্ছেন। এই তিনটি ০১৬২১ ৮৩৯৩২৯, ০১৭৮২ ৬৩৮৯৭৮ এবং ০১৭৬৪ ৮৭৬১৩৭ মোবাইল নম্বর থেকে জেলা প্রশাসনের পরিচয়ে টাকা চাওয়া হচ্ছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)