Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒সংবাদ সম্মেলন

মণিরামপুরে নারীকে মারধর ও টাকা আত্মসাতের অভিযোগ

এখন সময়: বুধবার, ১ এপ্রিল , ২০২৬, ১১:৩১:১২ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলার পলাশী গ্রামে আম্বিয়া বেগম নামে এক নারীকে মারধর, টাকা আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী। প্রেসক্লাব যশোরে মিলনায়তনে লিখিত অভিযোগে আম্বিয়া বেগম জানান- তার মেয়ে জুই খাতুনের বৈবাহিক বিচ্ছেদের পর কাবিনের ৫০ হাজার টাকা এবং খোরপোষ বাবদ ১৫ হাজার টাকা মোট ৬৫ হাজার টাকা বিবাদী মেহেদীসহ তার সহযোগীদের জিম্মায় রাখা হয়। পরবর্তীতে তারা ওই টাকার মধ্যে ৩৪ হাজার ৫০০ টাকা দুই কিস্তিতে পরিশোধের আশ্বাস দিলেও দীর্ঘদিন ধরে তা পরিশোধ না করে টালবাহানা করে আসছে। তিনি অভিযোগ করেন- পাওনা টাকা ফেরত চাইলে গত ৩১ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে বিবাদীরা তার বাড়ির সামনে এসে তাকে মারধর করে। এসময় তার মেয়ে জবা (১৩) বাধা দিতে গেলে তাকেও ধাক্কা দেওয়া হয় এবং ক্ষতি ও ভয় ভীতির হুমকি দেয়। সংবাদ সম্মেলনে আম্বিয়া বেগম, আরো অভিযোগ করেন, বিবাদীরা টাকা আত্মসাতের উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নিয়েছে এবং ভুক্তভোগী পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদেরও হুমকি দিচ্ছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)