Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোংলায় যমুনার ডিপোতে অবৈধ মজুত, ব্যবস্থাপক বরখাস্ত

এখন সময়: রবিবার, ২৯ মার্চ , ২০২৬, ১১:৫৫:৪৯ পিএম

স্পন্দন ডেস্ক : বাগেরহাটের মোংলায় যমুনা পেট্রোলিয়ামের ডিপোতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা তেল জব্দ করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় সেখানকার ব্যবস্থাপককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার বিকালে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই ও জেলা প্রশাসন মোংলায় অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে অভিযান চালায়।
এ সময় যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের এই প্রতিষ্ঠানের তিনটি তেলের ট্যাংকে অবৈধভাবে মজুত করা ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল পাওয়া যায়। এই তেলের বাজার মূল্য ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা।
এ ঘটনায় রোববার ওই ডিপোর ব্যবস্থাপক মো. আল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি বলেন, “তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।”
এদিকে কোম্পানির মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক মো. মাসুদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোম্পানির খুলনার দৌলতপুর ডিপোর উপ-ব্যবস্থাপক (এসঅ্যান্ডডি) সমিত বড়ুয়াকে মোংলার অয়েল ইনস্টলেশনের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের তরফে জানানো হয়েছে, ঘটনাটি তদন্তে তারা একটি কমিটিও গঠন করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)