Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নাটক আর বাউল সঙ্গীতে যশোরে শেষ হলো তিন দিনব্যাপী নাট্য উৎসব

এখন সময়: রবিবার, ২৯ মার্চ , ২০২৬, ১১:৫১:১৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : নাটক মঞ্চায়ন শেষে বাউল সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয়েছে যশোর টাউন হল ময়দানে রওশন আলী মঞ্চে তিন দিনের নাট্যউৎসব। ২৭ মার্চ বিশ্বনাট্য দিবস উপলক্ষে নাট্য উৎসব উদযাপন পর্ষদ এর আয়োজন করে।
সমাপনী দিনে উৎসব বৃষ্টি বিঘ্নিত হলেও নাট্য কর্মী আর নাট্য প্রেমী দর্শকের আগ্রহে মঞ্চ ছেড়ে যায়নি কেউই।
রোববার সন্ধ্যা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত সব আয়োজন উপভোগ করছে সকলে।
এদিন মঞ্চস্থ হয় পাঁচটি নাটক। প্রথমেই ছিল কবি কাসেদুজ্জামান সেলিম রচিত, আরিফুল ইসলাম আরিফের নির্দেশনায় ‘এবং সাবধান’। নাটকটি পরিবেশন করে ব্যঞ্জন থিয়েটার।
দিবসের দ্বিতীয় নাটক অশোক কুমার বিশ্বাস রচিত এবং আবুল হাসান তুহিনের নির্দেশনায় নাটক ‘জীবন’ পরিবেশন করে স্বপ্নচারী নাট্য নিকেতন।
তৃতীয় নাটক অশোক কুমার বিশ্বাস রচিত এবং আল আজিজের নির্দেশনায় অভয়নগরের নোয়াপাড়া ইনস্টিটিউট এর পরিবেশন নাটক ‘মানুষ’, চতুর্থ পরিবেশনা খন্দকার হাফিজুল ইসলাম রচিত ও কামরুল হাসান রিপন নির্দেশিত থিয়েটার ক্যানভাস এর পরিবেশন করে ।
‘বৈতংমিক’ এবং সব শেষে মঞ্চস্থ হয় প্রবাসী হাসান রচিত ও নির্দেশিত এবং শিল্পাঙ্গন এর পরিবেশনায় নাটক ‘ধাঁধার পালা’ সব শেষে যশোরের বাউল শিল্পীরা পরিবেশন মনমাতানো বাউল সংগীত।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)