Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যশোর শিক্ষা বোর্ডের পরিদর্শন টিম গঠন

এখন সময়: রবিবার, ২৯ মার্চ , ২০২৬, ১০:৫৮:০৮ পিএম

মিরাজুল কবীর টিটো : যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র প্রাক পরিদর্শনের জন্য পরিদর্শন টিম গঠন করা হয়েছে। তাদের আগামী ১৩ এপ্রিলের মধ্যে পরিদর্শন সমাপ্ত করার সময় নির্ধারণ করে দেয়া হয়েছে।
কেন্দ্র পরীক্ষার জন্য প্রস্তুত আছে কি না সেটা পরিদর্শন টিমের সদস্যরা পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিত মতামত জমা দেবেন। যদি কোন কেন্দ্র পরীক্ষার জন্য প্রস্তুত না থাকে তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।
এদিকে অফিসের সভা কক্ষে রোববার দুপুরে পরিদর্শন টিমের কর্মকর্তাদের নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়।
বোর্ডের সচিব প্রফেসর এসএম মাহাবুবুল ইসলাম বলেন- যেসব বিদ্যালয়ে বোর্ডের এসএসসি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে সেই বিদ্যালয়ে চারধারে বাউন্ডারি, পর্যাপ্ত কক্ষ,কক্ষে পর্যাপ্ত বেঞ্চ, সিসি ক্যামেরা, পরীক্ষার্থীদের আসা যাওয়ার রাস্তা থাকতে হবে। সেটা আছে কিনা পরিদর্শন টিমের সদস্যরা কেন্দ্র পরিদর্শনের পর পরিদর্শনকৃত প্রতিটি কেন্দ্র সম্পর্কে আলাদা আলাদা সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জমা দেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে একটি মতবিনিময় সভা করতে হবে এবং প্রতিটি সভায় কমপক্ষে মিনিট একটি ভিডিও ধারণ করে সংরক্ষণ করতে হবে। আগামী ১৩ এপ্রিলের মধ্যে পরিদর্শন সমাপ্ত করতে হবে। সার্বিক কার্যক্রম চেয়ারম্যান ও সচিব তদারকি করবেন। পরীক্ষা নিয়ন্ত্রক সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন।
টিমের সদস্যরা হলেন- সাতক্ষীরা জেলার সকল কেন্দ্র পরিদর্শন টিমের সদস্য বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (ডকুমেন্ট) আসাদুজ্জামান। খুলনা জেলার দিঘলিয়া, রূপসা, বটিয়াঘাটা, তেরখাদা, পাইকগাছা ও কয়রা, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ, চিতলমারী উপজেলার সকল কেন্দ্র পরিদর্শন টিমের সদস্য বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. কামরুজ্জামান, সহকারী প্রোগ্রামার মুরাদ হাসান। পরিদর্শন টিমের সদস্য বোর্ডের উপ-পরিচালক (হিওনি) প্রফেসর রেজাউর রহমান, একাডেমী শাখার উপ-সচিব শফিউদ্দিন, সহকারী হিসাব অফিসার নিলুফা সুলতানা। কুষ্টিয়া জেলার মিরপুর, ভেড়ামারা, দৌলতপুরের সকল কেন্দ্র পরিদর্শন টিমের সদস্য উপ-সচিব (প্রশাসন) শেখ আমিনুল ইসলাম, সহকারী হিসাব অফিসার হারুন-অর রশিদ, নড়াইল জেলার সকল কেন্দ্র এবং যশোর জেলার বাঘারপাড়া উপজেলার সকল কেন্দ্র পরিদর্শন টিমের সদস্য উপ-বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন, সহকারী বিদ্যালয় পরিদর্শক শাহজামান, ঝিনাইদহ জেলার সকল কেন্দ্র পরিদর্শন টিমের সদস্য অডিট অফিসার খুরশিদ আলম মল্লিক, সহকারী মূল্যায়ন অফিসার সায়মা সিরাজ, সহকারী মেন্টেনেন্স অফিসার আরিফুল ইসলাম , খুলনা জেলার দাকোপ উপজেলা, বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ, চিতলমারী উপজেলার কেন্দ্র ব্যতীত অন্যান্য উপজেলার কেন্দ্রসমূহ ও মেহেরপুর জেলার সকল কেন্দ্র পরিদর্শন টিমের সদস্য উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিয়ামত ইলাহী, নিরাপত্তা অফিসার গাজী জুলফিকার আলী, সহকারী সচিব (কমন) রহমত আলী, চুয়াডাঙ্গা জেলার সকল কেন্দ্র পরিদর্শন টিমের সদস্য সিনিয়র সিস্টেম এনালিস্ট জাহাঙ্গীর কবীর, সহকারী বিদ্যালয় পরিদর্শকমাকসুদ আল হাবীব, মাগুরা জেলার সকল কেন্দ্র পরিদর্শন টিমের সদস্য সিস্টেম এনালিস্ট শরীফ সালমা কোহিনুর, প্রোগ্রামা মোজাম্মেল হক চৌধুরী, যশোর জেলার ঝিকরগাছা, শার্শা, চৌগাছা উপজেলার সকল কেন্দ্র পরিদর্শন টিমের সদস্য উপ-কলেজ পরিদর্শক রকিবুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) শাহনাজ পারভীন, যশোর সদর, মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার সকল কেন্দ্র পরিদর্শন টিমের সদস্য প্রধান মূল্যায়ন অফিসার আ ফ ম আশাফুদ্দৌলা, হিসাব অফিসার সেলিনা সুলতানা, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক কামাল হোসেন, কুষ্টিয়া জেলার সদর উপজেলা, খোকসা ও কুমারখালী উপজেলার সকল কেন্দ্র পরিদর্শন টিমের সদস্য্র প্রোগ্রামারমোহাম্মদ জাকির হোসেন, চেয়ারম্যানের একান্ত সচিব পরিদর্শন টিমের সদস্য মাহেব হোসেন।
রোববার দুপুরে চেয়ারম্যানের সভা কক্ষে অনুষ্ঠিত পরিদর্শন টিমের সদস্যদের সভায় সভাপতিত্ব করেন সচিব প্রফেসর এসএম মাহাবুবুল ইসলাম। তিনি সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)