Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হামিদপুরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

এখন সময়: রবিবার, ২৯ মার্চ , ২০২৬, ১১:০০:৫৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে মরদেহটি উদ্ধার হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার মরদেহটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭ টার দিকে বিদ্যালয়ের পরিচ্ছনতাকর্মী ওই বৃদ্ধের মরদেহটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তার মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত ব্যক্তি কয়েক মাস ধরে হামিদপুর স্কুল ও বাজার এলাকায় ঘোরাঘুরি করতেন ও থাকতেন। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)