নিজস্ব প্রতিবেদক : যশোরের র্যাব সদস্যরা ১১০ পিস ইয়াবাসহ মাসুদ হোসেন ওরফে মাসুদ রানা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যায় সদরের এনায়েতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। মাসুদ ওরফে মাসুদ রানা হাশিমপুর গ্রামের মধ্যপাড়ার নওশের মোল্লার ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এনয়েতপুর গ্রামের অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে মাসুদকে আটক ও দেহ তল্লাশি করে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করে আটক মাদুসকে সোপর্দ করা হয়। আটক মাসুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।