ক্রীড়া প্রতিবেদক : শ্রদ্ধা আর ভালোবাসায় সাবেক হকি ও ফুটবল খেলোয়াড় আব্দুল ওয়াহেদ বাবুকে চিরবিদায় জানানো হয়েছে। নামাজে জানাজা বৃহস্পতিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। জোহরবাদ অনুষ্ঠিত এই জানাজায় সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কারবালা কবরস্থানে দাফন সম্পন্ন হয়। অন্যান্যের মধ্যে জানাযায় অংশ নেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকউজ্জামান, ইয়াকুব কবির ও মারুফুল ইসলাম, যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান,ক্রীড়া সংগঠক এ জে ডএম সালেক, কাওসার আলী প্রমুখ। বাবু যশোর জেলা ক্রীড়া সংস্থার কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ চাকরি জীবনে শামস্-উল-হুদা স্টেডিয়াম ছিলো বাবুর চরম ভালো লাগার জায়গা। প্রিয় সেই স্টেডিয়ামেই হল সাবেক এই কৃতি খেলোয়াড়ের জানাজা। প্রিয় এই মানুষটিকে দেখতে সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ ভিন্ন শ্রেণি পেশার মানুষ এসেছিলেন স্টেডিয়ামে। এরআগে তার বাড়িতে সমবেদনা জানাতে যান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমিন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৯ দিকে স্টেডিয়াম পাড়াস্ত নিজ বাসভবনে মারা যান তিনি। তিনি দীর্ঘদিন পোস্টেড ক্যান্সারে ভুগছিলেন।