Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে ১৩৫৫৫ ভাতাভোগী ঈদের খুশি থেকে বঞ্চিত

এখন সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ , ২০২৬, ০৪:১৮:৫০ পিএম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের প্রতিবন্দী নজির উদ্দিন। স্ত্রী ও এক সন্তান নিয়ে সংসার। প্রতিবন্দী হয়েও ভ্যান চালিয়ে কোন রকম জীবিকা চালান।আশা করেছিল ঈদের আগেই প্রতিবন্দী ভাতার টাকাটা পাবেন। আর টাকা পেলে স্ত্রী সন্তান নিয়ে ঈদটা ভালভাবে কাটাবেন। এদিকে আর একদিন পর ঈদ। এরমধ্যে বন্ধ হয়ে গেছে ব্যাংকসহ সংশ্লিষ্ট অফিস। ভাতা টাকা পাবার আশাও অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে তাদের। শুধু নজির উদ্দিন না এই উপজেলার এমন ১৩৫৫৫ জন ভাতাভোগী রয়েছেন। যাদের মধ্যে বেশির ভাগ মানুষ ওই ভাতার টাকার উপর নির্ভর করেন। আর টাকাটা না পেয়ে ঈদের খুশি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কোটচাঁদপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বশির আহম্মেদ বলেন- কোটচাঁদপুর উপজেলায় তের হাজার পাঁচ'শ পঞ্চান্ন জন ভাতাভোগী রয়েছেন। যারমধ্যে ছয় হাজার দুই'শ ছয় জন বয়স্ক,বিধবা ভাতা দুই হাজার নয়'শ সত্তর জন আর প্রতিবন্ধী ভাতা চার হাজার তিনশ উনআশি জন। তারা প্রত্যেকে ঈদের আগে তিন মাসের ভাতার টাকা পাওয়ার কথা ছিল। সে অনুযায়ী তিন মার্চ ভাতার টাকা সাবমিট করা হয়। তবে কেন যে এখনও টাকাটা ভাতাভোগীরা পাননি বুঝতে পারছিনা। তিনি বলেন,আমি খোঁজ নিয়ে দেখলাম পাশের উপজেলা কালিগঞ্জ। সেখানে শুধু মাত্র বয়স্ক ভাতার টাকা পেয়েছেন। আর কেউ পাননি। তিনি আরো বলেন,ইতোমধ্যে ভাতাভোগিদের অনেকে আমার কাছে ও আমার অফিসে এসেছিলেন। তাদেরকে ঈদের আগে টাকা ঢুকবে বলে জানিয়েছিলাম। এর জন্য মূলত দায়ী কে,এমন প্রশ্নে তিনি বলেন,দায়ী হলে সমাজ সেবা অধিদপ্তর দায়ি হবেন। কারন আমরা তো সময় মত ভাতা সাবমিট করেছিলাম। ভাতাভোগীরা টাকা না পাওয়ায় তিনিও দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি নিয়ে কথা বলতে জেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মমিনের মোবাইলে যোগাযোগ করা হয়। তবে ফোন না ধরায় কথা বলা সম্ভব হয়নি। এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন- বিষয়টি তো দেখেন উপজেলা সমাজ সেবা অফিস। আর টাকাটা যদি পাবার কথা থাকে,তাহলে আজ কাল না পেলে ঈদের পর পাবেন। না পাবার কোন সুযোগ নাই। তিনি বলেন,আমি কথা বললাম সমাজ সেবা কর্মকর্তার সঙ্গে। তিনি বললেন অধিদপ্তরের নির্দেশনা ছিল তিন তারিখের মধ্যে সাবমিট করার। আর সাবমিট করলে ঈদের আগে ওনারা টাকাটা দিতে পারবেন। তবে নিশ্চয়তা দেয়নি। সে অনুযায়ী আমাদের এখান থেকে তো যথা সময়ে সাবমিট করেছেন ভাতার টাকা। অধিদপ্তর দিতে পারেন নাই। দিতে পারলে ভাল হত। এতে ভাতাভোগীরা ঈদের খুশি থেকে বঞ্চিত হল কিনা,এমন প্রশ্নে তিনি বলেন, এটা আমিও আপনার সঙ্গে এক মত। ঈদের আগে ভাতাভোগীরা টাকাটা পেলে তারা অনেক খুশি হতেন। এখন অধিদপ্তরের গ্যাড়াকলে পড়ে যদি তারা টাকা না পান,তাহলে কেন পেল না,তাঁর উত্তর তো ওনারা ভাল দিতে পারবেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)