Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা

এখন সময়: শুক্রবার, ২০ মার্চ , ২০২৬, ০৯:০৯:১১ এম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে মূল্যতালিকা না থাকা ও বেশি দামে তেল বিক্রি করার দায়ে মেসার্স জিলানী মটরসাইকেল গ্যারেজ অ্যান্ড ফুয়েল নামে এক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিককে ৬ (ছয়) হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৫ মার্র্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসুু এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, অভিযোগের ভিত্তিতে রোববার দুপুর ১ টার দিকে উপজেলার শংকরপাশা খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মূল্যতালিকা না থাকা ও ডিজেল, পেট্রল এবং কেরোসিন জাতীয় তেল বেশি দামে বিক্রি করার অপরাধে মেসার্স জিলানী মটরসাইকেল গ্যারেজ অ্যান্ড ফুয়েলের মালিক শফিকুল ইসলামকে ৬ (ছয়) হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সকহারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক একটি তেলের দোকানের মালিককে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মজুদকৃত তেল স্থানীয় মোটরসাইকেল চালকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।’

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)