Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়া ট্র্যাজেডির ২৬তম বর্ষপূর্তিতে নিহতের স্মরণ

এখন সময়: রবিবার, ১৯ এপ্রিল , ২০২৬, ০৪:৫০:০০ পিএম

কলারোয়া প্রতিনিধি : কলারোয়া কলেজ ট্র্যাজেডির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে নিহতের স্মরণে স্মরণসভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলারোয়া এমআর সুপার মার্কেটে দোসরা মার্চ স্মৃতি সংসদ আয়োজিত এ স্মরণ সভায় উদযাপন কমিটির আহবায়ক আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দোসরা মার্চ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি তাওফিকুর রহমান সঞ্জু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, প্রতিষ্ঠাতা সদস্য বদরুজ্জামান বিলাস, মোহাম্মদ কবিরুল ইসলাম, জাকির হোসেন কলারোয়া সরকারি কলেজ ছাত্র নেতা কাইফুর রহমান সৈকত, মোস্তফা তাহসিন অংকুর, শেখ রাব্বি হাসান, রাহুল হোসেন, সাইফুল ইসলাম মুকুল প্রমুখ। স্মরণসভা পরিচালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব শরিফুজ্জামান বাবলু। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক সাজেদুল করিম তপু। এর আগে সকাল ৭টায় প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয় কালো পতাকা উত্তোলন করা হয়, সকাল ৯টায় কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য, ২০০২ সালের ২ মার্চ এসএসসি পরীক্ষার প্রথমদিনে কলারোয়া সরকারি কলেজ উপকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় হুড়োহুড়ির এক পর্যায়ে পদপিষ্ট হয়ে মারা যান পরীক্ষার্থী লিপিসহ ৪ জন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)