Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শার আকুলকে নাশকতা মামলায় শোন-অ্যারেস্ট

এখন সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি , ২০২৬, ০১:০৮:৩৫ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকুল হোসেনকে নাশকতার আরেকটি মামলায় শোন-অ্যারেস্ট করেছে আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আকুল হোসেন বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয়ভাবে তিনি বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।
সংশ্লিষ্ট সূত্র জানাগেছে, আওয়ামী লীগ শাসনামলে আকুল হোসেন একবার অস্ত্রসহ আটক হয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে । গত বছরের ১২ ডিসেম্বর যশোর শহরের রায়পাড়া এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করেছিল। পরে নাশকতার একটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছিল। এরই মধ্যে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর শার্শা থানার রুজু হওয়া নাশকতা মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আকুল হোসেনকে শোন-অ্যারেস্টের আবেদন করেন। কারাগারে অন্য মামলায় আটক আকুল হোসেনকে আদালতে হাজির করে শোন-অ্যারেস্টের শুনানি শেষে আবেদন মঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)