Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনার আফিল গেটে প্রকাশ্যে একজনকে গুলি করে হত্যা

এখন সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি , ২০২৬, ০১:০৯:২২ এম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনার খানজাহানআলী থানার আফিলগেট এলাকায় প্রকাশ্যে দিবালোকে সোহেল শেখ (৪৫) নামে এক ব্যক্তি দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। তিনি ফুলতলা উপজেলার গিলাতলা শেখ পাড়ার মৃত মিজানুর রহমান ওরফে বাচ্চু শেখের পুত্র। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোসা ও দুটি বুলেট উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোহেল শেখ আফিল গেট এলাকার বিসমিল্লাহ মটরস নামে একটি মোটরসাইকেল গ্যারেজের সামনে বেঞ্চের উপর বসে ছিলেন। বিকাল আনুমানিক ৩টা ১০ মিনিটের সময় হঠাৎ করে একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুই যুবক ঘটনাস্থলে এসে সোহেলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। মাথায় গুলিবৃদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। অপরদিকে দুবৃর্ত্তরা সোহেলের মৃত্যু নিশ্চিত জেনে দ্রুত ঘটনাস্থল থেকে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এদিকে দুর্বৃত্তদের আকস্মিক গোলাগুলির ঘটনায় আশপাশের দোকানদার ও উপস্থিত লোকজন দিকবিদিক ছুটাছুটি শুরু করে। পরে খবর পেয়ে খানজাহানআলী থানা পুলিশ, ডিবি এবং সিআইডি পুলিশের ফরেনসিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে। খানজাহানআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সনোয়ার হুসাইন মাসুম বলেন, নিহত সোহেল নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের সদস্য এবং তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ও আড়ংঘাটা থানায় আলাদা দুটি হত্যা মামলা এবং খানজাহানআলী থানায় একটি মারামারি মামলা রয়েছে। যদিও একটি মামলা মীমাংশিত। ঘটনাস্থল থেকে ৪টি গুলির খোসা ও দুটি বুলেট উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (দৌলতপুর জোন) মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় আধিপত্তর বিস্তারকে কেন্দ্র করে নাকি অন্য কোন ঘটনায় সোহেলকে খুন করা হয়েছে সে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)