Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চাঁদাবাজদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : এমপি গোলাম রসুল

এখন সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:০১:০৩ এম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন- চাঁদাবাজি ও অপরাধমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। চাঁদাবাজদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না; সামাজিক প্রতিরোধই হতে পারে কার্যকর সমাধান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে যশোরের অভয়নগরে নওয়াপাড়া বাজার এলাকায় আয়োজিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন- পরিচ্ছন্নতা অভিযান কেবল পরিবেশ রক্ষার কর্মসূচি নয়; এটি নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ জাগ্রত করার একটি শক্তিশালী উদ্যোগ। সমাজ পরিবর্তনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কর্মসূচিটি যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন নওয়াপাড়া হাইওয়ে থানার সামনে থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় নওয়াপাড়া পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা সম্মিলিতভাবে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
অনুষ্ঠান শেষে অধ্যাপক গোলাম রসুল পায়ে হেঁটে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং নিজেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)