Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেক বিতরণ

যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ১৫০ ক্ষতিগ্রস্ত পেল ৫ কোটি ৮৬ লাখ টাকা

এখন সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:০১:১৪ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলায় সংঘঠিত সড়ক দুর্ঘটনায় ১৫০ ক্ষতিগ্রস্ত পেল ৫ কোটি ৮৬ লাখ টাকার আর্থিক সহায়তা। তাদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে এ চেক বিতরণ করা হয়। যশোর জেলা প্রশাসন ও বিআরটিএ যশোরের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন বিআরটিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন- একবছরে সারা দেশে সড়ক দুর্ঘটনার ৭০ শতাংশ সংঘঠিত হয়েছে মোটরসাইকেলে। অল্প বয়সীরা বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারনে দুর্ঘটনা ঘটেছে। আর বেশির ভাগই মাথায় আঘাত লাগাই মৃত্যুবরণ করেছে। তাই কোন প্রতিষ্ঠান যদি মোটরসাইকেল বিক্রি করে তাকে মোটরসাইকেলের সাথে বিএসটিআই অনুমোদিত দুটি হেলমেট দিতে হবে। এ নিয়ম শীঘ্রই চালু করা হবে। সরকার অনুমতি দিলে চালু হবে। সেই সাথে তিনি সচেতনতার সাথে সকলকে মোটরসাইকেল ও পরিবহন চালানোর আহবান জানান।
যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরটিএর ঢাকার পরিচালক (অডিট ও আইন) রুরাইয়াৎ - ই- আশিক, খুলনা বিভাগের পরিচালক জিয়াউর রহমান, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর বাস মালিক সমিতি সভাপতি বদরুজ্জামান, বিআরটিএ’র যশোরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানে যশোরে ৬৯ নিহত-আহত পরিবারের মাঝে ২ কোটি ৭৩ লাখ টাকা চেক প্রদান করা হয়। এর মধ্যে নিহত ৫০ ও আহত ১৯। ঝিনাইদহের ৬২ নিহত-আহত পরিবারের মাঝে ২ কোটি ৪৬ লাখ টাকা চেক প্রদান করা হয়। এর মধ্যে নিহত ৩০, আহত ২২। মাগুরার ১৯ নিহত-আহত পরিবারের মাঝে ৬৭ লাখ টাকার চেক প্রদান করা হয়। এর মধ্যে নিহত ১০ ও আহত ৯।
এর মধ্যে স্বাভাবিক আহতদের ১ লাখ টাকা, অঙ্গহানি আহতদের ৩ লাখ টাকা ও নিহত পরিবারকে ৫ লাখ টাকার চেক দেয়া হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)