Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে গরুর নষ্ট মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

এখন সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:২৪:১২ পিএম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর শহরে মাহে রমজানে প্রকাশ্যে গরুর নষ্ট মাংস বিক্রির দায়ে জাকির হোসেন নামে এক মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেখসোনা খাতুন সঙ্গীয় ফোর্স নিয়ে রক্ত করবি মঞ্চের সামনে শহরের হাবিবগঞ্জ ব্রিজের মাথায় ওই মাংস ব্যবসায়ীর জাকির হোসেনের দোকানে অভিযান চালায়। এ সময় ওই ব্যবসায়ীর কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ গরুর নষ্ট মাংস উদ্ধার করা হয়। এ সময় নির্বাহী অফিসার রেখসোনা খাতুন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। উদ্ধারকৃত নষ্ট মাংস নদীতে ফেলে দেয়া হয়েছে। অভিযানের সময় উপস্থিত ছিলেন, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর (এসআই) সুজয় মল্লিক। পবিত্র রমজান মাসে এ ধরনের অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে এ অভিযান জনস্বার্থে উপজেলা প্রশাসনের অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)