Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒কেনা হলো ৫০ টি ভ্যাকসিন

অবশেষে হদিস মিললো ভ্যাকসিন ক্রয় বরাদ্দের ২ লাখ টাকার

এখন সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি , ২০২৬, ০৪:০২:২৯ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরে কামড়ানো র‌্যাবিস ভ্যাকসিন কেনার বরাদ্দকৃত দুই লাখ টাকার হদিস মিলেছে। গত দুই মাস আগে উপজেলা পরিষদ থেকে দেয়া ওই টাকায় ভ্যাকসিন না কেনাতে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। বিষয়টি নিয়ে গত সোমবার উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়েও উত্থাপন হয়। মিটিংয়ে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় ও জরুরীভাবে ভ্যাকসিন ক্রয়ের নির্দেশনা দেয়া হয়। এ প্রেক্ষিতেই পরদিন মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ ৫০ টি ভ্যাকসিন ক্রয় করে বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সম্মুখে তা উপস্থাপন করেন।
জানা যায়, গত ৩/৪ মাস ধরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে র‌্যাবিস ভ্যাকসিন নেই। জীবনরক্ষাকারী ওই ভ্যাকসিন না পাওয়াতে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছিল। অথচ গত দুই মাস আগে ওই ভ্যাকসিন কেনার জন্য উপজেলা পরিষদ থেকে দুই লাখ টাকা দেয়া হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু ভ্যাকসিন না কিনে তারা সেই অর্থ লোপাটের চেষ্টা চালিয়ে আসছিল। বিষয়টি নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে বেরিয়ে আসে ওই টাকার হদিস। সর্বশেষ উপজেলা প্রশাসনের নির্দেশে মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ ওই টাকা দিয়ে জরুরীভাবে ৫০ টি ভ্যাকসিন ক্রয় করে। এরপর বেলা ১১ টার দিকে ক্রয়কৃত ওই ভ্যাকসিনগুলি উপজেলা নির্বাহী অফিসারের সন্মুখে উপস্থাপন করেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পক্ষে মাইনুর রহমান ও স্থানীয় গণমাধ্যমকর্মীসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)