Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শহরে যানজট নিরসন কোন পথে ?

এখন সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:৪১:২৬ পিএম

মিরাজুল কবীর টিটো : রোজার শুরু থেকে যশোর শহরে প্রচন্ড যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটের কারনে পথচারীদের চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ এ সমস্যা সমাধানে নির্দ্দিষ্ট কোন পরিকল্পনা নেই । পৌরপ্রশাসকের কাছে যানজট নিরসনের বিষয়ে প্রশ্ন করলে তিনি কোন উত্তর দেননি। যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।
শহর ঘুরে দেখা গেছে, প্রতিদিনই সকাল থেকে বিকেল পর্যন্ত শহরে যানজট হচ্ছে। বেশি যানজট লেগেই থাকে দড়াটানা, বকুলতলা, গাড়ি খানা রোড, মুজিবসড়ক, থানার মোড়, আরএনরোড। পথচারীদের অভিযোগ রাস্তার ধারের ফুটপাত বেদখল হয়ে যাওয়ায় যানজট হওয়ার প্রধান কারন। পৌরসভা লোক দেখানো উচ্ছেদ অভিযান চালালেও যানজট নিরসনের তেমন পদক্ষেপ নেয়া হয়নি। পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভা থেকে সাড়ে ৫ হাজার ইজিবাইক, অটোরিক্সার লাইসেন্স দেয়া হয়েছে। অথচ শহরে ৫ হাজারের চেয়ে দ্বিগুন ইজিবাইক, অটোরিক্সা চলাচল করার কারনে যানজটের সৃষ্টি হচ্ছে বলে মনে করেন পৌরবাসিন্দারা।
রুবেল হোসেন নামে এক পথচারী বলেন, রমজান মাসে শহরে যানজটের কারনে শান্তিতে চলাচলের উপায় নেই। দড়াটানা থেকে শহরে ঢুকতেই আধাঘণ্টা সময় নষ্ট হচ্ছে। পৌরসভা কতৃপক্ষ পৌরবাসিন্দাদের কাছ থেকে ট্যাক্স আদায় করলেও পৌরবাসিদের সমস্যা সমাধানে কোন কাজ করে না। আশা নামে আরেক পথচারী একই অভিযোগ করেন। তিনি বলেন, অবৈধ ইজিবাইক, অটোরিক্সা চলাচল বন্ধ করে দিলে আমাদের যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হতো না। তাদের মতে পৌরসভা থেকে লোক দেখানো উচ্ছেদ অভিয়ান চালানো হয়, এটা না করে সঠিকভাবে ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করলে শহর যানজট মুক্ত থাকতো। একই কথা বলেন, হিরা, রবি, মাসুম, রিপন নামের কয়েকজন পথচারী।
ট্রাফিক পুলিশ সদস্য আসমাউল জানান-রোজায় শহরে অতিরিক্ত ইজিবাইক, অটোরিক্সা চলাচল করছে। এগুলো নিয়ম না মেনে চলাচল করার কারনেই যানজটের সৃষ্টি হচ্ছে।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন-যানজট নিরসনের জন্য চেষ্টা চালানো হচ্ছে। ট্রাফিক পুলিশের দায়িত্ব বাড়ানো হয়েছে। ফুটপাতের ছোট ব্যবসায়ীদের অন্যত্র ছড়িয়ে নেয়ার উদ্যোগে নেয়া হয়েছে। আশা করি এটা করলে যানজট কমবে।
এ ব্যাপারে পৌর প্রশাসক রফিকুল হাসানের কাছে যানজট নিরসনের বিষয়ে প্রশ্ন করলে তিনি কোন কথা বলতে চাননি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)