সিরাজুল ইসলাম, কেশবপুর : যশোর-৬ কেশবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী বলেছেন- কেশবপুর উপজেলা পরিষদ ও সমাজের প্রতিটি স্তর থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রসীদেরকে নির্মূল করতে হবে। এই গুলো এখন সমাজের মরণব্যাধীতে পরিণত হয়েছে। চাঁদাবাজির কারণে সরকারের উন্নয়ন কাজ ব্যাহত হয়ে থাকে। একই সাথে সমাজে নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকারি প্রতিটা দপ্তরের অফিসারদের সুস্থ মানুষিকতা ও কাজের গতিশীলতা ফিরিয়ে এনে মানুষের দাপ্তরিক সেবা নিশ্চিত করতে হবে।
সোমবার উপজেলা প্রসশাসনের বিভিন্ন দাপ্তরিক প্রধানদের সাথে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিন একথা বলেন। উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধি দের এ ধরনের সমন্বয় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রেখসোনা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ কেশবপুর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী ।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, জনসেবার মানোন্নয়ন এবং বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। দাপ্তরিক প্রধানগণ নিজ নিজ বিভাগের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন।
এর আগে সোমবার সকালে এমপি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ও হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন রুগীদের খোঁজ খবর নেন রোগিদের বেড, খাদ্য, এবং নামাযের স্থান, পরিস্কার পরিছন্ন ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে। এমপি আরো বলেন- আমরা একটি অত্যাধুনিক, পরিচ্ছন্ন এবং ভোগান্তি মুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো। এসময় উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, উপজেলা পরিষদের সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ রেহেনেওয়াজ, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানী, উপজেলা যুব কর্মকর্তা আনজু মনোয়ারা, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন, সমাজসেবা বিষয়ক কর্মকর্তা রোকনুজ্জামান,জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাষ্টার রফিকুল ইসলাম, উপজেলা নায়েব আমীর মাওলানা রেজাউল ইসলাম, জামায়াতে ইসলামীর পৌর শাখার সভাপতি অধ্যাপক জাকির হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,পাঁজিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার, অধ্যাপক তজিবর রহমান প্রমুখ।