Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে চোরাই মালামালসহ দুই চোর আটক

এখন সময়: সোমবার, ২৩ ফেব্রুয়ারি , ২০২৬, ১১:৩৪:৫২ পিএম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। রোববার (২২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর থানার এসআই (নিঃ) মোঃ মাসুম বিল্লা সঙ্গীও ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো- সলেমানপুর গ্রামে খোদাবাঁচড়া পাড়ার হাসান তারেকের ছেলে নাজমুল হাসান তুমুল, মহেশপুরের আলামপুরগ্রামের মিছির আলী ছেলে মোঃ বাবুল আক্তার।
কোটচাঁদপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত নাজমুল হাসান তুমুল অত্র এলাকার একজন চিহ্নিত ও কুখ্যাত চোর হিসেবে পরিচিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদের দেয়া তথ্যমতে, তাদের হেফাজত থেকে বিভিন্ন সময় চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। কোটচাঁদপুর থানা পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। চুরি ও অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)