Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে বিস্কুট-কেক কারখানায় জরিমানা

এখন সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি , ২০২৬, ০২:৪১:২৬ এম

সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে বিস্কুট-কেক কারখানায় মোবাইল কোর্টে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। কেশবপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একটি বিস্কুট ফ্যাক্টরির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার বিকালে কেশবপুর উপজেলার বাঁশবাড়ীয়া বাজার সংলগ্ন একটি বিস্কুট ও কেক প্রস্তুতকারক কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামিউল আলম। মোবাইল কোর্ট চলাকালে দেখা যায়, ফ্যাক্টরিতে চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, কেকসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল। খাদ্য প্রস্তুতে ব্যবহৃত কাঁচামাল যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি, উৎপাদন কক্ষে পরিচ্ছন্নতার মারাত্মক ঘাটতি ছিল এবং স্বাস্থ্যবিধি অনুসরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এতে করে ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়। এ সময় ভোক্তাদের অধিকার সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ২০০৯ বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)