Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে দলিত সম্প্রদায়ের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা

এখন সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি , ২০২৬, ০২:৪২:৫১ এম

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার দলিত সম্প্রদায়ের সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেশবপুর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মুক্তার আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর দুই টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, কেশবপুর পৌর জামায়াতের আমীর অধ্যাপক জাকির হোসেন, সেক্রেটারী সিরাজুল ইসলাম, পাঁজিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার, অধ্যাপক তবিবুর রহমান, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা আব্দুল মোমিন প্রমুখ। অধ্যাপক মুক্তার আলী বলেন- সাম্প্রদায়িক সম্প্রতির সাথে পরস্পরের সাথে শান্তিপূর্ণ পরিবেশে, মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা নিয়ে, চাঁদাবাজমুক্ত সমাজে বসবাস করতে জামায়াতে ইসলামীর সরকারের বিকল্প নেই। তাই তাকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)