নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর: সাংগঠনিক নির্দেশনা না মানায় মণিরামপুর পৌরসভা, ভোজগাতি, হারিদাসকাটি, শ্যামকুড় ও মনোহরপুর ইউনিয়ন বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এক কথা জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।