Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সতীঘাটায় আলমসাধু উল্টে দুই ভাই হতাহত

এখন সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি , ২০২৬, ১২:২৯:৩০ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে স্যালোইঞ্জিন চালিত আলমসাধু উল্টে দুই ভাই হতাহত হয়েছেন। বুধবার ভোরে সদর উপজেলার সতীঘাটা কামালপুরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওহিদুর রহমান (৩০) মণিরামপুর উপজেলার আমিনপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। দুর্ঘটনায় আহত তার আপন ভাই তৌহিদুর রহমান (২৫) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, বুধবার ভোর ৬ টার দিকে নিজ বাড়ি থেকে ওহিদুর ও তৌহিদুর আলমসাধু করে যশোর রাজারহাট মোড়ের দিকে আসছিলেন। আলমসাধুর চালক ছিলেন ওহিদুর। পথিমধ্যে সতীঘাটা কামালপুর এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে স্পিডব্রেকার পার হওয়ার সময় আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান ওহিদুর। তার ছোট তৌহিদুর গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান- সড়ক দুর্ঘটনায় আহত তৌহিদুর রহমানের অবস্থা অবস্থাজনক। পুরুষ সার্জারী ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান খান জানান- আইনানুগ প্রক্রিয়া শেষে দুর্ঘটনায় নিহত আলমসাধু চালক ওহিদুরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)